1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটের রামপালে ঘূর্ণিঝড়ে পোল্ট্রি ব্যাবসায়ী আনোয়ার সর্বশান্ত ৪০ লক্ষ টাকার ক্ষতি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের রামপালে হটাৎ করে ঘূর্ণিঝড়ের আঘাতে পোল্ট্রি ব্যাবসায়ীর ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এতে ব্যাবসায়ী শেখ আনোয়ার হোসেন সব হারিয়ে পথে বসে গেছেন বলে জানা গেছে।

তিনি জানান, মেসার্স আরাফাত পোল্ট্রি ফার্মটি জনতা ব্যাংক থেকে ৩০ লক্ষ টাকা লোন নিয়ে এবং বিদেশে চাকুরী করে জমানো সব টাকা দিয়ে একটি পোল্ট্রি ফার্মটি গড়ে তোলেন। কিন্তু গত ১২ মে হটাৎ একটি ঘূর্ণিঝড়ে লেয়ার মুরগীসহ ২ টি সেড পুরোপুরি বিধ্বস্ত হয় এবং একটি আংশিক বিধ্বস্ত হয়। এর মধ্যে ২ টি সেড, ১ টি আংশিক, ৯০০ শত লেয়ার মুরগী, ১০ বস্তা ফিড, অটো ওয়াটার ফিডার সিস্টেম, অন্যান্য সরঞ্জাম ও জীবিত মুরগী স্থানান্তর ব্যায় ধরে মোট ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়। তিনি জানান, তার জমানো টাকা ও গিলাতলা ব্রাঞ্চ ৩০ লক্ষ টাকা ঋণ নিয়ে তিলে তিলে খামারটি গড়ে তোলেন। খামার বিধ্বস্ত হয়ে এবং মালামাল ক্ষতিগ্রস্ত হয়ে তিনি পথে বসার উপক্রম হয়েছেন।

এখন ব্যাংকের ঋণের কিস্তির ঘানি টানতে তিনি হিমশিম খাচ্ছেন। তিনি আরও জানান, ব্যাংক কর্মকর্তারা ইতিমধ্যে খামার পরিদর্শণ করেছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park