1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় ৫ লাখ টাকার জাল নোটসহ সুনামগঞ্জের যুবক আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

খুলনা, ২১ মে ২০২৫ — খুলনার সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকা থেকে ৫ লাখ টাকার জাল নোটসহ খোরশেদ আলম (৪৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার সকাল পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক খোরশেদ আলম সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মাজের ট্যাক গ্রামের বাসিন্দা রমজান আলীর ছেলে।

লবণচরা থানার তদন্ত কর্মকর্তা মো. ইউসুফ আলী জানান, জাল নোটের একটি বড় চালান খুলনায় প্রবেশ করছে এমন খবর পেয়ে টুঙ্গীপাড়া এক্সপ্রেস বাসে তল্লাশি চালানো হয়। এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করে ব্যাগের ভেতর থেকে ৫০০ টাকার ১০ বান্ডিল জাল নোট উদ্ধার করা হয়।

তিনি জানান, উদ্ধার হওয়া টাকাগুলো পরীক্ষা করে জাল প্রমাণিত হয়েছে এবং আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park