1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ডুমুরিয়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘তারুণ্যের জ্ঞানযুদ্ধ’ উদ্বোধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া, খুলনা

খুলনার ডুমুরিয়ায় শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে শুরু হয়েছে কুইজভিত্তিক প্রতিযোগিতা ‘তারুণ্যের জ্ঞানযুদ্ধ (লক্ষ টাকার কুইজ চ্যানেল)’। বুধবার (২১ মে) বিকেলে ডুমুরিয়া উপজেলা অফিসার্স ক্লাবে এ আয়োজনের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজক কমিটির আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান জমাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিবাশীষ বিশ্বাস, আরশনগর শাহ আফজাল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুখতার হুসাইন, মজিদিয়া আলিয়া মাদ্রাসা ও মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম জমাদার, কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আবদুর রাজ্জাক, ডুমুরিয়া একাডেমির সুপারভাইজার টিকেন্দ্র নাথ সানা, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়ব ইউনুস আলী, এন.সি. অ্যান্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব হোসেন এবং হাজি ডাঙা খলশি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ফরহাদ হোসেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম ও আসিফ হাসান।

আলোচনায় বক্তারা বলেন, গুণগত শিক্ষা ও শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ। শুধু পাঠ্যবই নয়, নৈতিক ও মানবিক গুণাবলি অর্জনেও শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে।

উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park