1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

“কাবিং করব, শান্তির বার্তা আনব”—ডুমুরিয়ায় দুই দিনব্যাপী কাব ক্যাম্পুরী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

“কাবিং করব, শান্তির বার্তা আনব”—এই প্রতিপাদ্য নিয়ে খুলনার ডুমুরিয়া উপজেলায় শুরু হয়েছে বাংলাদেশ স্কাউটস আয়োজিত কাব ক্যাম্পুরী-২০২৫। বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টায় ডুমুরিয়া এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মনির হোসেন এবং এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব হোসাইন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম মোড়ল, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কনিকা আফসার, গাজী আব্দুস সালাম, মো. রবিউল ইসলাম, মো. রুহুল আমিন, মো. রিয়াজুল ইসলাম, সামিউল হক, আব্দুল্লাহ আল কবির, দেবাশীষ, আশীষসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্কাউট সদস্যরা।

আলোচনায় বক্তারা বলেন, স্কাউট আন্দোলন একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক বিশ্বজনীন উদ্যোগ, যা শিশু-কিশোরদের নৈতিকতা, নেতৃত্ব এবং সমাজসেবার মাধ্যমে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। “প্রতিদিন অন্তত একজনের উপকার করো”—এই আদর্শে অনুপ্রাণিত হয়ে স্কাউটরা দেশ ও সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।

আগামী ২৩ মে পর্যন্ত চলবে এ ক্যাম্পুরী, যেখানে শিশু-কিশোর স্কাউট সদস্যরা অংশগ্রহণমূলক কার্যক্রমের মধ্য দিয়ে নিজেদের দক্ষতা, আত্মনির্ভরশীলতা ও দেশপ্রেমমূলক মনোভাব গড়ে তুলবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park