1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

শহীদ সাকিব রায়হানের কবর জিয়ারত করলেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান “শহীদদের স্মরণ জাতির দায়িত্ব”— উপদেষ্টা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ রাজু হাওলাদার খুলনা

জুলাই অভ্যুত্থানে শহীদ মোঃ সাকিব রায়হানের কবর জিয়ারত করেছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১১টায় খুলনার বসুপাড়া কবরস্থানে গিয়ে তিনি শহীদ সাকিবের কবর জিয়ারত করেন এবং পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

উপদেষ্টা আদিলুর রহমান খান কবর জিয়ারতের পর বলেন, “দেশের জন্য আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ করা শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং জাতির অস্তিত্বের সঙ্গে জড়িত এক গুরুত্বপূর্ণ দায়িত্ব।”

তিনি কবর জিয়ারত শেষে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) কার্যালয়ের উদ্দেশে যাত্রা করেন।

এই সময় শহীদ সাকিব রায়হানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এবং তাঁরা উপদেষ্টার এই উদ্যোগকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

ইসলামের দৃষ্টিতে কবর জিয়ারত একটি গুরুত্বপূর্ণ আমল। হাদীসে রাসূলুল্লাহ (সা.) বলেন— “তোমরা কবর জিয়ারত করো, কেননা তা তোমাদের আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়।” (সহিহ মুসলিম)

স্থানীয় সচেতন মহল মনে করছেন, শহীদদের প্রতি এ ধরনের সম্মান প্রদর্শন ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ইতিহাস ও মূল্যবোধের চেতনা জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park