1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে রেফারেল পাথওয়ে সক্রিয়করণ সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ওয়াহিদ মুরাদ, দিঘলিয়া (খুলনা):

মানব পাচার প্রতিরোধে সমন্বিত সেবা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনার দিঘলিয়ায় অনুষ্ঠিত হয়েছে রেফারেল পাথওয়ে নেটওয়ার্ক সক্রিয়করণ সভা। ২৪ মে শনিবার সকাল ১০টায় দিঘলিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে আশ্বাস প্রকল্পের আওতায় ও রূপান্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম। সভা সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার মো. মোশারেফ আলী সোহেল এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ।

সভায় বক্তব্য দেন দিঘলিয়া সমাজসেবা কর্মকর্তা সোহাগ হোসেন, থানার এসআই লিটন কুমার মণ্ডল, আনসার ভিডিপি কর্মকর্তা সামসুন্নাহার খানম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম, টিটিসি ইন্সট্রাক্টর মো. আনোয়ার হোসেন, প্রেস ক্লাব সভাপতি মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, প্যানেল চেয়ারম্যান ঝর্ণা, ইউপি সদস্য, শিক্ষক, ইমাম, ইউডিসি উদ্যোক্তা ও সিটিসি সদস্যসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি।

সভায় জানানো হয়, রেফারেল পাথওয়ে ব্যবস্থার মূল উদ্দেশ্য মানব পাচারের শিকার নারী-পুরুষদের সেবা নিশ্চিতে একটি কার্যকর সমন্বিত কাঠামো গড়ে তোলা। এতে সেবা প্রদানকারী বিভিন্ন সংস্থার মধ্যে আন্তঃযোগাযোগ ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে ভুক্তভোগীদের পুনর্বাসন, ন্যায়বিচার ও অর্থনৈতিক পুনরুদ্ধারে কাজ করা হবে। এ ব্যবস্থার সার্বিক তদারকির দায়িত্বে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন “জাতীয় মানব পাচার দমন সংস্থা”।

সভায় ইউএনও আরিফুল ইসলাম বলেন, “মানব পাচারের শিকারদের সুরক্ষায় সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিতভাবে কাজ করাই এ রেফারেল কাঠামোর মূল উদ্দেশ্য। এ প্রক্রিয়া কার্যকর করতে সকল সংস্থার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।”

সভায় আরও বলা হয়, সারভাইভারদের চিহ্নিতকরণ, সহায়তা প্রদান, আইনগত সহায়তা, চিকিৎসা, পুনর্বাসন ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি সচেতন নাগরিককেও ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে উইনরক ইন্টারন্যাশনালের ‘আশ্বাস’ প্রকল্পে নির্মিত “আগুন পাখি” শিরোনামের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যেখানে মানব পাচারের শিকার ব্যক্তিদের সংগ্রাম, বৈষম্য ও ফিরে আসার বাস্তব গল্প তুলে ধরা হয়।

উল্লেখ্য, খুলনা জেলার মাঠ পর্যায়ে ‘রূপান্তর’ এনজিও বাস্তবায়নাধীন এই প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় পরিচালিত হচ্ছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park