1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

এ টি এম আজাহার মৃত্যুদন্ড থেকে খালাস পাওয়ায় শেকরানা দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত  

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বুলবুল আহমেদ, রাজাপুর প্রতিনিধি

জামায়াত ইসলামির সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ রায় উপলক্ষে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় ও এটিএম আজহারের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজাপুর উপজেলা শাখা।

মঙ্গলবার বিকাল ৫.৩০ মিনিটে বাংলাদেশ জামায়াত ইসলামি রাজাপুর উপজেলা শাখার প্রধান কার্যালয়ে এ শোকরানা দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জামায়াত ইসলামি রাজাপুর উপজেলা শাখার আমীর কবির হোসেন এর সভাপতিত্বে ও নায়েবে আমীর মাস্টার ইউসুফ আলী এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামি ব্যাংক রাজাপুর শাখার ব্যাবস্থাপক মুশফিকুর রহমান, ঝালকাঠি জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য মাওলানা ডাঃহেমায়েত উদ্দীন,ইসলমী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা আল আমিন, আব্দুল মালেক কলেজের সাবেক অধ্যক্ষ বেলায়েত হোসেন, রাজাপুর সদর ইউনিয়ন এর আমীর মাওলানা আইয়ুব আলী,শুক্তাগড় ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল আলীম প্রমূখ। দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন নিরপরাধ ব্যক্তিকে অন্যায়ভাবে ফ্যাসিস্ট সরকার এতদিন জেলে বন্দি করে রেখেছিল। সত্যকে কখনও দাবায় কেউ রাখতে পারেনি।

আজকের রায় সেটাই প্রমাণ করেছে। দেশবাসীর মতো আমরা রাজাপুর বাসী আজকের এই রায়ে ভীষণ খুশি।আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী, আইনজীবী প্যানেল এবং সব শুভানুধ্যায়ী যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই রায় সম্ভব হয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জুলাইয়ের গণআন্দোলনে যারা অংশ নিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park