1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৩১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান, স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক কেজি গাঁজাসহ মো. সজল হোসেন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ মে) রাত ১০টা ৪০ মিনিটে জয়পুর গ্রামের ফুলকাজীর তিন রাস্তার মোড়সংলগ্ন শিকদার এন্টারপ্রাইজ দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত সজল হোসেন লোহাগড়া উপজেলার লাহুড়িয়া দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। তিনি রবিউল ইসলামের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলামের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে সজলের দেহ তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার (২৮ মে) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইলের পুলিশ সুপার কাজী এহসানুল কবীর বলেন, “মাদক নির্মূলে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে আমরা আরও কঠোর হব।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park