1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে খুলনায় হাইওয়ে পুলিশের বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে খুলনায় অনুষ্ঠিত হলো হাইওয়ে পুলিশের বিশেষ সমন্বয় সভা। মঙ্গলবার (২৮ মে ২০২৫) সকাল ১১টায় খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত এই প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশন–দক্ষিণ) রখফার সুলতানা খানম, পিপিএম-সেবা।

সভায় ঈদ পূর্ববর্তী ও ঈদ পরবর্তী সময়ে দেশের মহাসড়কসমূহে যানজট নিরসন, ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা, মহাসড়কে চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধ এবং দুর্ঘটনা রোধের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা ও চলাচল ব্যবস্থাপনায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্ট ইউনিটসমূহের কর্মকর্তারা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি রখফার সুলতানা খানম বলেন, “জনগণের ঈদযাত্রা যেন শান্তিপূর্ণ ও নিরাপদ হয়, সেটি নিশ্চিত করতেই আমাদের এই সমন্বিত প্রস্তুতি। মাঠপর্যায়ের প্রতিটি পুলিশ সদস্যকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, পিপিএম এবং মাদারীপুর হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মো. শাহিনুর আলম খান। তাঁরা মহাসড়কে চলমান সমস্যাগুলোর বাস্তব চিত্র তুলে ধরেন এবং তা নিরসনে প্রস্তাবনা দেন।

এই মতবিনিময় সভায় খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং ট্রাফিক ইন্সপেক্টর পদমর্যাদার মোট ৩৫ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়নের পুলিশ সুপার মো. জাকারিয়া, যিনি সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন।

সভা শেষে অংশগ্রহণকারী কর্মকর্তারা মাঠপর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এবং ঈদ কেন্দ্রিক সড়ক ব্যবস্থাপনায় পুলিশের ভূমিকা আরও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park