1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা (খুলনা) প্রতিনিধি:

“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সার্বজনীন” — এই স্লোগানকে সামনে রেখে খুলনার তেরখাদা উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে ২০২৫) দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে পুষ্টি সচেতনতা বিষয়ে নানা দিক তুলে ধরা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুরুন্নবী তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আঁখি শেখ। সভাটি সঞ্চালনা করেন মেডিকেল অফিসার ডা. মো. জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইদুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এম এম মতিয়ার রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. পার্থ প্রতীম দেবনাথ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ তালহা আশরাফ, তেরখাদা প্রেসক্লাব সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, প্রধান শিক্ষক তরফদার মিরাজ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় বক্তারা দেশের সার্বিক পুষ্টি উন্নয়নে সরকারি ও সামাজিক উদ্যোগকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং শিশু, নারী, প্রবীণসহ সকল শ্রেণির মানুষের জন্য সুষম ও নিরাপদ খাদ্য নিশ্চিতের আহ্বান জানান।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park