1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাড়ছে মন্ত্রিসভার আকার, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৩৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার আকার বাড়ছে। মন্ত্রিসভায় কারা যুক্ত হচ্ছেন সে তথ্য না জানা গেলেও শুক্রবার (০১ মার্চ) সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথগ্রহণ অনুষ্ঠান হবে বলে জানা গেছে।

 

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের দৈনন্দিন সূচি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

 

গুঞ্জন চলছিল দু-একদিনের মধ্যে বাড়ছে মন্ত্রিসভার আকার। নতুন করে যুক্ত হতে পারে সাত থেকে আট নতুন মুখ। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এমন ইঙ্গিতও দিয়েছেন মন্ত্রিসভার একজন সদস্য। অবশেষে রাতেই সূত্র জানায় নতুন মুখদের শপথের কথা।

 

জানা যায়, আরও একজন পূর্ণমন্ত্রী, চারজন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী যোগ হতে পারেন মন্ত্রিসভায়। যদিও কারা এই নতুন মুখ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১১ জানুয়ারি শপথ নেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা। বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বাদে পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১১ জন। ৩৭ সদস্যের এ মন্ত্রিসভায় কোনো উপমন্ত্রী নেই। একাদশ সংসদের মন্ত্রিসভার আকার ছিল ৪৯ সদস্যের।

 

২৮ ফেব্রুয়ারি বিকেলে সংসদ ভবনের শপথ কক্ষে সংরক্ষিত নারী আসনের সদস্যদের দুই দফায় (৪৮ ও ২ জন) শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর থেকে মন্ত্রিসভার আকার বাড়ানোর বিষয়টি নেতাকর্মীদের মুখে মুখে আলোচিত হতে থাকে।

 

একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী এবারের মতোই ২৫-২৬ জনে সীমাবদ্ধ ছিল। তবে প্রতিমন্ত্রী ছিলেন ২০ জনের মতো। এছাড়া তিনজন উপমন্ত্রী ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park