1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

সৎ ও যোগ্য প্রার্থীদের বেছে নেওয়ার আহ্বান সারজিস আলমের

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দিনাজপুর প্রতিনিধি :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ২৮ মে ২০২৫ বুধবার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার বকুলতলা মোড়ে আয়োজিত একটি পথসভায় বলেছেন, প্রশাসনে ভালো কাজ করা কর্মকর্তাদের সুনাম এবং মন্দ কাজ করা কর্মকর্তাদের দুর্নাম তুলে ধরতে হবে। তিনি জনগণকে আহ্বান জানান, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এ তথ্য দেশজুড়ে ছড়িয়ে দিতে।

সভায় তিনি বলেন, অনেকে মামলা দিয়ে মানুষকে হয়রানি করছে। থানায় ও ভূমি অফিসে ঘুষ নেওয়ার প্রবণতা এখনও রয়েছে। জনগণকে এ বিষয়ে সোচ্চার হতে হবে। তা না হলে ‘জুলাই আন্দোলনের’ যে চেতনা থেকে এ পথচলা, তা সফল হবে না।

সারজিস আলম আরও বলেন, যারা জুলুম করছে, তাদের ওপরও জুলুম নেমে আসবে। এর বড় উদাহরণ শেখ হাসিনা। মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজরা কোনো না কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় কাজ করছে। কিন্তু তাদের শক্তি শেখ হাসিনার চেয়ে বেশি নয়। শেখ হাসিনা যেমন দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন, তেমনি এ ধরনের দুর্বৃত্তদেরও পরাজিত করা সম্ভব।

তিনি বলেন, শুধু নেতা ভালো হলেই হবে না, ভোটারদেরও দায়িত্বশীল হতে হবে। সামান্য সুবিধার বিনিময়ে খারাপ মানুষকে ভোট দিয়ে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করবেন না। আগামী নির্বাচনে দল কিংবা মার্কা নয়, বরং সৎ ও যোগ্য প্রার্থীদের বেছে নিন। ১৫ বছরের শাসনামলে শেখ হাসিনা দেশের প্রশাসনিক ও সামাজিক কাঠামোকে নষ্ট করেছেন। তবে এসব সংস্কারে সময় লাগবে এবং এর জন্য জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

এ সভায় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিয়ন ও সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুর জেলার আহ্বায়ক একরামুল হক আবির, এবং শ্রমিক ইউনিয়নের দিনাজপুরের আহ্বায়ক রেজাইল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

সভা শেষে স্থানীয় জনগণের সাথে এনসিপি নেতারা বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয়ে আলোচনা করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park