1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সংস্কারের অভাবে নড়াইলের লোহাগড়ায় মরণফাঁদে পরিণত হয়েছে প্রধান সড়ক: দুই যুগেও দৃশ্যমান উন্নয়ন নেই

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৩৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান, স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া পৌর শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক লক্ষ্মীপাশা চৌরাস্তা থেকে লোহাগড়া বাজার পর্যন্ত অংশটি দীর্ঘ অবহেলার ফলে এখন কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে। মাত্র ৪৩৫ মিটার দীর্ঘ এই প্রধান সড়কটিতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী, কৃষক, ব্যবসায়ীসহ হাজারো মানুষ।

পৌরসভা গঠনের ২৪ বছর পরেও এই সড়কের কোনো টেকসই সংস্কার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। তাঁরা বলছেন, বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বর্ষা মৌসুমে গর্তে পানি জমে গেলে চলাচল হয়ে ওঠে আরও বিপজ্জনক, দেখা মেলে না সমান জায়গা ও গর্তের পার্থক্য।

স্থানীয় বাসিন্দা রুবিনা খাতুন বলেন, “রোগী নিয়ে হাসপাতালে যেতে সময় দ্বিগুণ লাগে। জরুরি অবস্থায় এই রাস্তা জীবননাশের কারণ হতে পারে।” ট্রাকচালক রাজু মিয়ার মতে, “এই রাস্তাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, অথচ দেখার কেউ নেই। এটা কি পৌরসভা?”

চালক সাইফুল ইসলাম জানান, “প্রতিদিন এই সড়কে গাড়ির চাকা ও যন্ত্রাংশ নষ্ট হয়। ভাঙাচোরা রাস্তায় গাড়ি চালাতে গেলে সব সময় ভয় লাগে।”

সড়কটি নিয়ে স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের সময় এই রাস্তার উন্নয়ন প্রতিশ্রুতি দিলেও পরে তা ভুলে যান জনপ্রতিনিধিরা। পৌর প্রকৌশলী রতন কুমার রায় জানিয়েছেন, একবার সড়কটির টেন্ডার হলেও তা বাতিল হয়ে যায়, তবে শীঘ্রই পুনরায় নতুন টেন্ডারের প্রক্রিয়া শুরু হচ্ছে।

স্থানীয়দের আহ্বান, জরুরি ভিত্তিতে এই গুরুত্বপূর্ণ সড়কের পূর্ণাঙ্গ সংস্কার নিশ্চিত করতে হবে। তা না হলে প্রতিদিনের দুর্ঘটনা ও দুর্ভোগ আরও বাড়বে বলে সতর্ক করেছেন তারা।

সংশ্লিষ্ট বিভাগ, পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park