1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

প্রতিকূল আবহাওয়ায়ও গর্ভবতীকে চিকিৎসা দিলো কোস্ট গার্ড

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আলী আজীম, মোংলা (বাগেরহাট):

প্রতিকূল আবহাওয়ার মধ্যেও গর্ভবতী এক মহিলাকে চিকিৎসা সহায়তা দিয়েছে কোস্ট গার্ড।

শুক্রবার (৩০ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তীতে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে নদীতে বিপদসংকুল পরিস্থিতি তৈরি হয়েছে। এমতাবস্থায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।

গত বৃহস্পতিবার (২৯ মে) বিকাল ৪ টা ৪০ মিনিটে খুলনার দাকোপ থানার কালাবগি গ্রামের স্থানীয় এক গর্ভবতী শরীফা বেগম (২৮) এর প্রসবব্যথা শুরু হয় এবং তাকে জরুরি ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দাকোপ-এ স্থানান্তরের প্রয়োজন দেখা দেয়।

পরবর্তীতে তার পরিবারের সদস্যরা কোস্ট গার্ড স্টেশন নলিয়ানকে বিষয়টি জানায়। পরিস্থিতি বিবেচনায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে, স্টেশন কমান্ডারের নির্দেশে তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ড একটি বোট প্রস্তুত করে এবং মহিলাকে দাকোপের কালাবগি হতে চালনা ঘাট পর্যন্ত পৌঁছে দেয়। কোস্ট গার্ডের দক্ষ ও দ্রুত পদক্ষেপের ফলে প্রতিকূল আবহাওয়ায় প্রসবব্যথায় কাতর শরীফা বেগমকে নিরাপদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর সম্ভব হয়। সেখানে শরীফা বেগম একটি পুত্র সন্তানের জন্ম দেয়। বর্তমানে সে ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এবং নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবতার সেবায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। উল্লেখিত ঘটনাটি তারই অন্যতম একটি উদাহরণ। জনগণের সেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত ছিল এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান কোষ্টগার্ড এ কর্মকর্তা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park