1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নগরীর মতিয়াখালে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ রাজু হাওলাদার খুলনা

নগরীর খুলনা সদর থানাধীন মতিয়াখালী সুইচ গেট খালের মাথায় অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা। স্থানীয়রা জানান, সকাল ৮ টার দিকে একটি মরদেহ খালের পানিতে ভেসে যাওয়ার সময়ে একটি গাছের ডালে আটকে থাকে। স্থানীয়রা বিষয়টি দেখে খুলনা সদর থানায় খবর দেয়। সদর থানা পুলিশ, ডিবি, সিটিএসবি ঘটনাস্থলে পৌঁছে নৌ পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি অবগত করেন। পরবর্তীতে নৌ-পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়।

মরদেহের উপরিভাগে কোন কিছু ছিল না। তবে নিচের অংশ একটি কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। মরদেহটি কয়েকদিন আগের হবে। তাছাড়া একাধিক অংশের চামড়া পচে শরীর থেকে খুলে গিয়েছে বলে স্থানীয়রা আরও জানান।

নৌ পুলিশ ফাড়ি রুপসার ইনচার্জ ইন্সপেক্টর আবুল খায়ের শেখ বলেন, খুলনা সদর থানা থেকে সকাল সাড়ে ৯ টায় খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের নৌ পুলিশের টিম আধা ঘণ্টার ভিতর উদ্ধার কাজ সম্পন্ন করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ টার দিকে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। এখনো পর্যন্ত লাশ টিকে শনাক্ত করা সম্ভব হয়নি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park