1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় অফিস সহায়কের বেতন না দিয়ে চলে গেলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা ঈদের আগে ভোগান্তিতে পড়েছেন ভুক্তভোগী কর্মচারী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৪৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার, লোহাগড়া (নড়াইল)

নড়াইলের লোহাগড়া উপজেলা পল্লী উন্নয়ন অফিসের (বিআরডিবি) একজন অফিস সহায়কের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করেই কর্মস্থল ত্যাগ করেছেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া। ঈদের মাত্র দুদিন আগে এমন ঘটনায় চরম ভোগান্তিতে পড়েছেন ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারীরা।

ভুক্তভোগী মোসা. রহিমা বেগম (৪৬) অভিযোগ করে বলেন, “গত কয়েকদিন ধরে বকেয়া বেতন-ভাতার জন্য অফিসে ধর্না দিয়েছি, কিন্তু তিনি কোনো আশ্বাস বা অর্থ ছাড়াই গোপনে অফিস ত্যাগ করেছেন। ঈদের আগে আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস। এখন আমার পরিবার নিয়ে ঈদ কাটাব কীভাবে, ভেবে পাচ্ছি না।”

তিনি আরও অভিযোগ করেন, অফিসের অন্যান্য কর্মচারীরাও দীর্ঘদিন ধরে ওই কর্মকর্তার অসদাচরণ ও অনিয়মিত উপস্থিতির কারণে চাপে আছেন। “কারণে-অকারণে তিনি অধস্তনদের সঙ্গে দুর্ব্যবহার করেন। চাকরি ধরে রাখতেই এসব সহ্য করে কাজ করতে হচ্ছে,” বলেন রহিমা বেগম।

এ বিষয়ে জানতে অভিযুক্ত উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে, কর্মকর্তার বিরুদ্ধে আগে থেকেও কর্মস্থলে অনুপস্থিত থাকা ও দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park