
তেরখাদা প্রতিনিধি:
খুলনার তেরখাদা উপজেলার বারাসাত গ্রামের সন্তান, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও লন্ডন প্রবাসী পারভেজ মল্লিক পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করেছেন।
বৃহস্পতিবার (৫ জুন) তিনি তেরখাদা উপজেলার মধুপুর এবং দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম ও স্থানীয় ভ্যান শ্রমিকদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও পাঞ্জাবি বিতরণ করেন।
সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা কে. এম. মোস্তাক আহমেদ, মোঃ রবিউল ইসলাম লাখু, মোঃ লালিম শেখ, মোঃ গোলজার আলম, মোঃ জুয়েল সিকদার, মোঃ মামুন সিকদার, মোঃ আমিনুল ইসলাম মান্নু ও মাওলানা বায়েজিদ আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।