1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

নড়াইল-১ এর সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মাওলানা আব্দুল আজিজ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধি:

“ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে ইসলামই একমাত্র কার্যকর পথ” — পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বার্তায় মাওলানা আব্দুল আজিজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নড়াইল-১ আসনের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাঐসোনা মাদ্রাসার মোহতামিম, বিশিষ্ট আলেম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল আজিজ। তিনি জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, নড়াইল জেলার সহ-সভাপতির দায়িত্বও পালন করছেন।

এক শুভেচ্ছা বার্তায় মাওলানা আব্দুল আজিজ বলেন, “ত্যাগ, কোরবানি ও আত্মশুদ্ধির মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে আসে। এই ঈদ কেবল একটি ধর্মীয় উৎসব নয়—এটি ন্যায়বিচার, সহমর্মিতা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। এই দিনে আমাদের উচিত গরিব-দুঃখীর পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া।”

তিনি আরও বলেন, “বর্তমান বৈষম্যপূর্ণ ও দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার পরিবর্তে ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা এবং বৈষম্যমুক্ত একটি নতুন বাংলাদেশ গঠনে ইসলামই একমাত্র কার্যকর পন্থা। মুক্তির মূলমন্ত্র হচ্ছে—ইসলামী শাসনতন্ত্র। এই শাসনব্যবস্থায় ন্যায়, সাম্য, মানবিকতা ও নৈতিকতার পূর্ণ প্রতিফলন ঘটে।”

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থী হিসেবে মাওলানা আব্দুল আজিজ বলেন, “আমি জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে ইনসাফভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখতে চাই। এই ঈদের পবিত্রতা ও বার্তা আমাদের প্রতিটি কাজে প্রতিফলিত হোক—এটাই আমার প্রত্যাশা।”

তিনি সকল ধর্মপ্রাণ মুসলমান, আলেম-উলামা, শিক্ষার্থী, যুবসমাজ ও নাগরিকদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আসুন, ঈদুল আজহার শিক্ষা ধারণ করে আমরা ন্যায়ের পথে এগিয়ে যাই, বিভেদ নয়—ভ্রাতৃত্ব, অবিচার নয়—ইনসাফ প্রতিষ্ঠায় সকলে ঐক্যবদ্ধ হই।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park