1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জের কাশিয়ানীতে শিকলবন্ধী নারীকে নগদ অর্থ ও ঘর করে করে দেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন , গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জের কাশিয়ানীতে শিকলবন্ধী নারীকে নগদ অর্থ ও ঘর করে করে দেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাতের। কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মুরাদ শিকলবন্দী নারীর দুঃখ দুর্দশা তুলে ধরে নিজ ফেসবুকে পোস্ট দিলে, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাতের দৃষ্টিগোচর হয়।(৬ জুন) বিকেল ৪.০০ টার সময়, কাশিয়ানী উপজেলা নির্বাহী

ফারজানা জান্নাত সঙ্গীও ফোর্সসহ মাজড়া বাজারে শিকলবন্ধী সালমাকে দেখতে যান। এ সময় তিনি প্রতিবন্ধী সালমার দুঃখ দুর্দশা শুনেন এবং তাকে আর্থিক সহায়তা প্রদান করেন।এ সময় আর ও উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ বজলুর রশিদ, সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার সহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রতিবন্ধী সালমার এন আইডি ও জন্ম নিবন্ধন না থাকায় তার নামে প্রতিবন্ধী ভাতার তালিকায় তালিকা ভুক্ত করা হয়নি। এ সময় তিনি স্থানীয় চেয়ারম্যান কে জরুরি ভিত্তিতে তার জন্ম নিবন্ধন করে প্রতিবন্ধী কার্ড করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এছাড়া, শীঘ্রই তার জন্য আলাদাভাবে ছোট পরিসরে ঘর নির্মাণের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস প্রদান করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park