1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলের কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে স্নাইপার সাদৃশ্য এয়ারগান উদ্ধার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৩৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ ফসিয়ার রহমান নড়াইল 

নড়াইল জেলার কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হয়েছে একটি টেলিস্কোপিক ও সাইলেন্সারযুক্ত স্নাইপার রাইফেলের মতো দেখতে এয়ারগান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

৮ জুন ২০২৫, রোববার রাত ১১টা থেকে পরদিন ভোর ৪টা পর্যন্ত যৌথভাবে এই অভিযান পরিচালনা করে নড়াইল ও কালিয়া সেনা ক্যাম্পের সদস্যরা। অভিযান চালানো হয় পুরুলিয়া ইউনিয়নের পুরুলিয়া গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে সোহান মোল্লার বসতবাড়িতে। গোপন তথ্যের ভিত্তিতে সেনা সদস্যরা তার ঘরের বিছানার তোষকের নিচ থেকে উক্ত অস্ত্রটি উদ্ধার করেন।

উদ্ধারকৃত এয়ারগানটিতে টেলিস্কোপিক লেন্স ও সাইলেন্সার সংযুক্ত ছিল, যা দেখতে একটি স্নাইপার রাইফেলের মতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি উচ্চক্ষমতাসম্পন্ন নন-লাইসেন্সড এয়ারগান।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহান মোল্লা এই আধুনিক এয়ারগানটি দিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। অভিযানের সময় সোহান ও তার পিতা বাড়িতে উপস্থিত ছিলেন না। সোহানের মা জানিয়েছেন, তার ছেলে খুলনার একটি কলেজে পড়াশোনা করে।

উদ্ধারকৃত অস্ত্রটি কালিয়া থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তিনি আরও বলেন, “অস্ত্রটি ফরেনসিক পরীক্ষার জন্য আদালতের অনুমতি নিয়ে ল্যাবে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগেও কালিয়া সেনা ক্যাম্পের সদস্যরা একাধিক অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন এবং নিরাপত্তা রক্ষায় এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park