1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ব্রাহ্মণপাড়ায় প্রবাস ফেরত তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বুড়িচং- ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অন্তরা আক্তার নামে প্রবাস ফেরত এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার ( ৯ জুন ) সকালে উপজেলার শিদলাই ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকা থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

এর আগে রোববার ( ৮ জুন ) রাত ১১টার পর কোনোএক সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন নিহতের পরিবার ও স্থানীয় লোকজন।

নিহত অন্তরা আক্তার ( ২৫ ) ওই এলাকার সিরাজ ডাক্তারের বাড়ির ভ্যান চালক কামাল হোসেনের মেয়ে। তিনি সৌদিআরব প্রবাসী ছিলেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে,অন্তরা আক্তার তার ৩ বছর বয়সী ছেলে জামাল হোসেনকে নিয়ে রাত আনুমানিক ১১টার দিকে তার শোবার ঘরে ঘুমাতে যায়। এরপর ভোর সাড়ে ৫টার দিকে অন্তরা আক্তারের ছেলে জামাল হোসেনকে ঘরের বারান্দায় হাঁটাহাঁটি করতে দেখে অন্তরা আক্তারের মা সুবর্ণা আক্তার অন্তরাকে ঘরের বাহির থেকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পায়নি। পরে স্বজনরা ঘরের ভেতর গিয়ে দেখে অন্তরা আক্তার নিজের ব্যবহৃত ওড়না দিয়ে ঘরের তীরের সঙ্গে ঝুলে আছে। পরে ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে যায়।

নিহতের বাবা কামাল হোসেন বলেন, আমার মেয়ে অন্তরা আক্তারের গত ৫ বছর আগে কিশোরগঞ্জের হাবিবুর রহমান সালামের সাথে বিয়ে হয়। বিয়ের দুই বছর পর আমার মেয়ে জানতে পারে তার স্বামী অন্য এক মেয়েকে বিয়ে করেছে। পরে আমার মেয়ে অন্তরা উপায়ান্তর না পেয়ে তার শিশুসন্তানসহ আমাদের বাড়িতে এসে আশ্রয় নেয়। ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে সে সৌদিআরবে প্রবাসী জীবন পার করছিল। গত দুই মাস আগে সে বাড়িতে আসে। ঘটনার দিন রোববার দিবাগত রাত ১১টা থেকে ভোর সাড়ে ৫টার কোনোএক সময় সে তার শোবার ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক ( এসআই ) আবু হাচানাত বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যাই। নিহতের লাশ ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করি। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে পোস্টমর্টেম রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park