1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পিপি এম পদক পেলেন টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার আমিনুর রহমান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হাবিবুর রহমান বিশেষ প্রতিনিধি।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ আমিনুর রহমানকে প্রেসিডেন্ট পুলিশ মেডেল পিপিএম পদকে ভূষিত করা হয়েছে। যাহাতে এই পদক আগামীতে আরো ভালো করার পাথেয় হয়ে অনুপ্রেরণার বাতিঘর হিসেবে কাজ করবে।

 

দক্ষতা, সততা, কর্তব্য, অপরাধ দমন মাদক সহ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করা হয়েছে।

 

গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ড পুলিশ সপ্তাহের প্রথম দিনের অনুষ্ঠানে ওসি আমিনুর রহমানকে সম্মানজনক পদক পরিয়ে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা।

 

এ সময় আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বি পি এম ( বার) পিপিএম উপস্থিত ছিলেন।

 

এই পুরস্কার প্রাপ্তিতে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, রেঞ্জ ডিআইজি, ঢাকা বিভাগীয় সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও গোপালগঞ্জের পুলিশ সুপার আল বেলী আফিফা সহ সকলের প্রশংসা কুড়িয়েছেন।

 

টুঙ্গীপাড়া থানা অফিসার ইনচার্জ বলেন এই অর্জন গোপালগঞ্জের পুলিশ সুপারের, এই অর্জন টুঙ্গিপাড়া থানার সকল পুলিশ সদস্যদের। আমি সকলের কাছে সহযোগিতা ও দোয়া কামনা করি যাহাতে ভবিষ্যতে আরো ভালো অর্জন সহ জনগণের সেবক হয়ে কাজ করতে পারি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park