1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে – ১ চিকিৎসককে মারপিটের অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জে কোটালীপাড়া ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অনুপম বাড়ৈকে মারধরের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় হাসপাতালের কর্মচারীরা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে চিকিৎসা সেবা বন্ধের ঘোষনা দেয়। পরে অবশ্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মৃদুল কুমার দাসের আশ্বাসের ভিত্তিতে কর্মচারীরা কাজে ফিরে যান।

চিকিৎসককে কর্তব্যরতঃ অবস্থায় রুমের দরজা বন্ধ করে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি মারপিট করে পৌর এলাকার আজিজ হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার(২৫)।আহত চিকিৎসককে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।চিকিৎসককে মারধরকারী ওই যুবকের অভিযোগ তার সন্তান সম্ভাবা স্ত্রীকে সঠিক চিকিৎসা না দেয়ায় তার সন্তান মারা যায়। যে কারনে ওই চিকিতৎককে সে মারধর করেছে।

ওই যুবককে হাসপাতালের কর্মচারীরা আটক করে পুলিশে দিয়েছে।এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইন চার্জ(ওসি) আবুল কালাম আজাদ বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে।তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।তিনি আরো বলেন, তারা খোঁজ নিয়ে দেখেছেন ওই যুবকের স্ত্রী প্রসবের ৩/৪ দিন আগেই সন্তান পেটের মধ্যে মারা যায়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park