1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদায় বিএনপি নেতা শাহ কামাল তাজের পক্ষে ঈদ পুনর্মিলনী, ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে উৎসবমুখর আয়োজন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৫০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, খুলনা, ১০ জুন ২০২৫

তেরখাদা উপজেলা সদরে বিএনপি নেতা শরীফ শাহ কামাল তাজের পক্ষে সাবেক ছাত্রদল নেতাদের উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহার আলী আজগর। পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও খুলনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এস কে কামরান হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তেরখাদা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম এবং রূপসা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুর রহমান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ছাত্রনেতা শেখ সোহেল রানা, মিলন শিকদার, হুমায়ুন শেখ টুটুল, আল-আমিন, মাসুম বিল্লাহ, মাহমুদ মল্লিক, আল-আমিন শিকদার, আরিফ হোসেন, পারভেজ ঢালী, সাকাওয়াত হোসেন রাজু, মীর মামুন এবং আজাদুর ইসলাম।

অনুষ্ঠানে তেরখাদা ও আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। আয়োজকরা বলেন, এই আয়োজনের উদ্দেশ্য ছিল সংগঠনের পুরোনো ও নবীন নেতাকর্মীদের মধ্যে বন্ধন সুদৃঢ় করা এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park