1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

আন্তর্জাতিক স্বীকৃতি পেল নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৩৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, ৪ মে ২০২৫

নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আন্তর্জাতিকভাবে তালিকাভুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের কানেকটিকাট স্টেট থেকে ৪ মে ২০২৫ তারিখে এক আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে এ স্বীকৃতি প্রদান করা হয়।

বিশ্বের পোর্টাল সাংবাদিকদের সংগঠন হিসেবে এই অ্যাসোসিয়েশন গঠিত হয় ৩ মে ২০১০, ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’-এ। দীর্ঘ ১৫ বছর ধরে সংগঠনটি পোর্টাল সাংবাদিকতার বিকাশ ও মর্যাদা রক্ষায় কাজ করে যাচ্ছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি হলেন প্রবাসী সাংবাদিক, বাপসনিউজ ও এনওয়াইবিডিনিউজ-এর সম্পাদক, আইবিএন নিউজ ও ব্রাহ্মণবাড়িয়া২ইউএসএ.কম-এর প্রধান সম্পাদক হাকিকুল ইসলাম খোকন। তিনি সংগঠনের আন্তর্জাতিক সম্প্রসারণে ২০১৬ সালে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ড এবং ২০১৭-২০১৯ সাল পর্যন্ত ইউরোপসহ নানা দেশে সফর করেছেন।

প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন মুক্তকণ্ঠ নিউজের সম্পাদক হেলাল মাহমুদ। ২০১৪ সালে ঢাকা থেকে আয়েশা আক্তার রুবি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সর্বশেষ, ৩ মে ২০২৫ সংগঠনের নতুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া২ইউএসএ.কম-এর সম্পাদক ও সাংবাদিক আরিফুর রহমান আরিফ।

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট রাজ্য থেকে ২০২৫ সালে সংগঠনটি সরকারিভাবে তালিকাভুক্ত হওয়ার মধ্য দিয়ে এটি এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সাংবাদিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হলো।

প্রধান কার্যালয়:

৯৮৫ ফেয়ারফিল্ড এভিনিউ, সুইট #বি২, ব্রিজপোর্ট, কানেকটিকাট ০৬৬০৫-১১৮৮, যুক্তরাষ্ট্র

ফোন: ২০৩-৭২৬-৪২৭৬

ইমেইল: rarifur392@gmail.com

নিউইয়র্ক অফিস:

২৫-৫২, ৩৮ স্ট্রিট, সুইট #৩-ডি, এস্টোরিয়া, নিউইয়র্ক ১১১০৩-৪২২১

ফোন: ৯১৭-৮৩৭-৪৭০০

ইমেইল: nybdnews@yahoo.com

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park