1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মোংলায় যুবদল নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আলী আজীম, মোংলা (বাগেরহাট):

মোংলায় প্রকাশ্যে হত্যার উদ্যেশ্যে কুপিয় যুবদল নেতা রাহাত হোসেন মুন্নার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্বরে প্রতিবাদ সমাবেশ করা হয়।

বক্তারা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, যুবদল নেতা রাহাত হোসেন মুন্নার উপর যারা হামলা করেছে তাদের খুজে বের করে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান। অন্যথায় কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন।

এসময় পৌর যুবদলের সদস্য সচিব এম এ কাশেম, যুবদল নেতা মো: আলাউদ্দিন, যুবদল নেতা খালেদ মাহমুদ সোহাগ, জাসাস নেতা রহিম সুমন, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম সাদ্দাম, সদস্য সচিব মীর সাগর, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোহন উদ্দিন, যুগ্ম আহবায়ক সোহেল মাহমুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: সোহাগ হোসেন, যুবদল নেতা মো: জামাল সহ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি মোংলা পৌর ও উপজেলা শাখার অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১০ জুন) দুপুরে পূর্ব শত্রুতার জেরে মোংলা পোর্ট পৌরসভার পূর্ব পাশের সড়কে গিয়াস উদ্দিন সড়কের মৃত জসিম উদ্দিনের ছেলে ও স্থানীয় যুবদল কর্মী রাহাত হোসেন মুন্নাকে কয়েকজন সন্ত্রাসী এসে তার উপর অতর্কিত হামলা চালায়। হামলায় মাথায় গুরুতর আঘাত পেলে প্রথমে তাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park