
নড়াইল প্রতিনিধি:
আজ বুধবার, ১১ জুন ২০২৫ তারিখে নড়াইল জেলা জাতীয় নাগরিক পার্টির নতুন জেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। দলটির নেতাকর্মীদের অংশগ্রহণে এক অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কার্যালয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাব্বির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম, যুগ্ম সমন্বয়ক, নড়াইল জেলা শাখা এবং এস. এম. ইরফানুল বারি, সদস্য, নড়াইল জেলা শাখা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক কর্মী এবং সাধারণ মানুষ।
উদ্বোধনী বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাব্বির আহমেদ বলেন, “জাতীয় নাগরিক পার্টি জনগণের অধিকার ও কল্যাণের প্রশ্নে কোনো আপস করে না। আমাদের দল জাতীয় স্বার্থ, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আজ নড়াইল জেলা কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে এ জেলার রাজনীতিতে আমাদের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।”
অনুষ্ঠানে বক্তারা জানান, নড়াইল জেলার প্রতিটি উপজেলায় জাতীয় নাগরিক পার্টির কার্যক্রম সম্প্রসারণ এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে শিগগিরই সাংগঠনিক সফর শুরু করা হবে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়