1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সাংবাদিক মিরাজ আল সাদীর স্ত্রীর মৃত্যুতে ইসলামী আন্দোলন খুলনা মহানগরের শোক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনা, ১৩ জুন: ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সাবেক যুগ্ম সদস্য সচিব এবং খুলনা গেজেটের সাংবাদিক মো. মিরাজ আল সাদীর স্ত্রী নুরজাহান আক্তার মৌ (৩৭) আজ শুক্রবার সকাল ৭টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখা।

শোকবার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি জানিয়েছেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতি ইমরান হুসাইন, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ, জয়েন্ট সেক্রেটারি মাও. দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাও. সাইফুল ইসলাম ভূঁইয়া, দাওয়াহ সম্পাদক মো. তরিকুল ইসলাম কাবির, দপ্তর সম্পাদক মেহেদী হাসান সৈকতসহ প্রায় ৩০ জন দায়িত্বশীল নেতা।

শুক্রবার সকাল ১১টায় বয়রা পুলিশ লাইন স্কুল সংলগ্ন বাইতুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ইসলামী আন্দোলন খুলনা মহানগরের সহ-সভাপতি হাফেজ আব্দুল লতিফ। জানাজা শেষে মরহুমাকে গোয়ালখালি কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের মহানগর ও থানার নেতৃবৃন্দ, খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

পরিবার ও ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, নুরজাহান আক্তার মৌ দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে খুলনা সাংবাদিক মহল ও ইসলামী অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park