1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রামপালে উপকারভোগীদের সঙ্গে মেরিন ফিশারিজ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের রামপালে ২০২৪-২৫ অর্থবছরের সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় উপকারভোগীদের অংশগ্রহণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। তিনি বলেন, “মৎস্য খাতে যারা কাজ করছেন, তারা সরকারের নানা উদ্যোগ ও অনুদান থেকে উপকৃত হচ্ছেন। দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে আপনাদের আরও সক্রিয় ও আধুনিকভাবে এগিয়ে আসতে হবে। এতে নিজেরা যেমন স্বাবলম্বী হবেন, তেমনি জাতীয় মৎস্য উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব আহম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, ইউওয়াইডিও জাহাঙ্গীর হোসেন, ইউসিও শরিফুল ইসলাম, এআরডিও এস. এম. হাবিবুর রহমান, প্রেসক্লাব রামপালের সভাপতি এম. এ. সবুর রানা ও সাধারণ সম্পাদক সুজন মজুমদার।

কর্মশালায় মেরিন ফিশারিজ প্রকল্পের লক্ষ্য, বাস্তবায়ন প্রক্রিয়া, উপকারভোগীদের সুযোগ-সুবিধা এবং প্রযুক্তিগত সহায়তা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম। তিনি বলেন, “উপকূলীয় মৎস্যসম্পদ টেকসইভাবে ব্যবস্থাপনার মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে থাকা উপকারভোগীদের জীবনমান উন্নয়নই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।”

কর্মশালায় অংশগ্রহণকারীরা জানান, তারা সরকারের এই উদ্যোগে বেশ উৎসাহিত এবং এর মাধ্যমে নিজেদের জীবিকা ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করতে আগ্রহী।

অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি মৎস্য খাতের উন্নয়নে স্থানীয় সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park