1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ফলের রঙে রঙিন কালিয়ার জাতীয় ফল মেলা ২০২৫

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

নড়াইলের কালিয়া উপজেলার কৃষি অফিস চত্বরে বৃহস্পতিবার (১৯ জুন) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৫। মেলার প্রতিপাদ্য—‘দেশি ফল খাই, আসুন ফলের গাছ লাগাই’। এতে স্থানীয় কৃষকদের উৎপাদিত আম, লিচু, কাঁঠাল, পেয়ারা, আনারসসহ নানা মৌসুমি ফলের স্টল সাজানো হয়েছে।

মেলায় কাঁঠাল, ড্রাগন ফল, পেঁপে, জামসহ দেশি ফলের বৈচিত্র্য চোখে পড়ে। তরুণ-তরুণীরা ছবি তুলছেন, ফলের গন্ধ ও স্বাদ অনুভব করছেন। কালিয়ার কৃষক মিজানুর রহমান বলেন, “আমি পেয়ারা, লেবু ও পেঁপে চাষ করি। মেলায় অংশ নিয়ে ভালো লাগছে। অনেকেই এসে জানতে চায় কিভাবে চাষ করি।”

একজন কলেজছাত্রী বলেন, “বইয়ে পড়ি দেশি ফলের নাম, এখানে এসে সরাসরি দেখে অনেক ফল চিনতে পারলাম, যা আগে জানতাম না।”

উদ্বোধনী অনুষ্ঠানে ইভা মল্লিক বলেন, “দেশি ফল শুধু পুষ্টি দেয় না, কৃষি অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ। কৃষকদের উন্নয়নে সরকার নানা উদ্যোগ নিয়েছে।”

মেলায় সচেতনতামূলক লিফলেট বিতরণ, ফলচাষ বিষয়ক পরামর্শকেন্দ্র ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, “দেশি ফল খাওয়ায় উৎসাহিত করা, চাষে উদ্বুদ্ধ করা এবং পুষ্টি সচেতনতা বৃদ্ধিই মেলার মূল লক্ষ্য।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান মিয়া, উপজেলা প্রকৌশলী প্রনব কান্তি বল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মোমিন, সহকারী প্রকৌশলী খালিদ আহমদ উসমানী, সহকারী প্রোগ্রামার প্রস্ফুট মন্ডল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দিনাশ্রী বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park