1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ বাড়ছে

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বাড়ছে সংঘর্ষ, রাখাইন ছেড়ে পালাচ্ছে হাজারো মানুষ

মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ বাড়ছে। প্রদেশটির রাজধানী সিত্তে শহর এবং গ্রামাঞ্চল থেকে হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছেন। সেখানকার বাসিন্দাদের আশঙ্কা সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) যেকোনো সময় হামলা চালাতে পারে।

এক প্রতিবেদনে শুক্রবার (১ মার্চ) এ খবর দিয়েছে রাখাইনভিত্তিক সংবাদমাধ্যম নারিনজারা নিউজ। আরাকান আর্মি সিত্তে দখল করতে পারে এমন খবর শোনার পর মানুষ পালিয়ে যাচ্ছে। এখন তারা স্বাধীন অঞ্চলগুলোতে যাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

খবরে বলা হয়েছে, জান্তা বাহিনী এরই মধ্যে ইয়াঙ্গুন-সিত্তে মহাসড়কে অবস্থিত আহ মিয়ান্ট কায়ুন মিন চং সেতুটি উড়িয়ে দিয়েছে। আরাকান আর্মির যোদ্ধারা যেন সিত্তেতে প্রবেশ করতে না পারেন সেটি নিশ্চিত করতেই সেতুটি ধ্বংস করা হয়েছে।

নারিনজারা নিউজ জানিয়েছে, সাধারণ মানুষের পাশপাশি সেনাবাহিনীর পরিবারের সদস্যরাও সিত্তে ছাড়ছেন। বর্তমানে সিত্তের মোট বাসিন্দার এক তৃতীয়াংশ সেখানে অবস্থান করছেন। যারা রয়ে গেছেন তাদের মধ্যে কেউ আর্থিকভাবে স্বচ্ছল নন, কেউ বৃদ্ধ আবার কেউ কেউ নিজেদের মালপত্র চুরি নিয়ে চিন্তিত।

খবরে বলা হয়েছে, সিত্তে থেকে যারা পালিয়েছেন তাদের বেশিরভাগ নৌকা ব্যবহার করে অন্যত্র সরে গেছেন। সিত্তেতে নদীর এক পাশ থেকে অপর পাশে যেতে এখন জনপ্রতি ৫০ হাজার কিয়েট পর্যন্ত খরচ করতে হচ্ছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।

সম্প্রতি রাখাইনে জান্তা সরকার বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াইয়ে পরাজিত হচ্ছে। এরই মধ্যে তাদের কাছ থেকে সাতটি শহর, প্রধান প্রধান ঘাঁটি, ফাঁড়ি এবং নৌযান দখল করেছে বিদ্রোহীরা। শুধু রাখাইন নয়, মিয়ানমারের বেশ কয়েকটি সীমান্তের বড় এলাকা হাতছাড়া হয়েছে জান্তা সরকারের।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park