1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা ও চট্টগ্রামের আদালতে দণ্ডিত, নড়াইলের দুই পলাতক আসামি গ্রেপ্তার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

চৌধুরী জুয়েল রানা স্টাফ রিপোর্টার 

খুলনা ও চট্টগ্রামের আদালতে পৃথক মামলায় দুই বছর করে সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত নড়াইলের দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে নড়াগাতী থানা পুলিশ। শুক্রবার (২১ জুন) পৃথক অভিযানে তাদের নিজ নিজ গ্রাম থেকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নড়াইল জেলার নড়াগাতী থানার খাসিয়াল গ্রামের জুলফিকার শেখের ছেলে মারুফ শেখ (৩৪) এবং ডুমুরিয়া গ্রামের রমজান বিশ্বাসের ছেলে ওমর ফারুক (৫২)।

চট্টগ্রামের আদালতে মামলা নম্বর ২৪৫/২০ অনুযায়ী মারুফ শেখ এবং খুলনার আদালতে মামলা নম্বর ৩৪৭/১৬ অনুযায়ী ওমর ফারুককে দুই বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার পর থেকে তারা পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার এসআই তারেক ও এএসআই মাহমুদ করিম এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park