1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নিউইয়র্কের নায়াগ্রা ফলসে ফোবানা সম্মেলন ২৯-৩১ আগস্ট : ‘প্রবাসী নতুন প্রজন্মই হোক আগামী শক্তি’

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নায়াগ্রা ফলসে আগামী ২৯ থেকে ৩১ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৯তম ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস অব নর্থ আমেরিকা-ফোবানা সম্মেলন। শাহ নেওয়াজ ও গিয়াস আহমেদের নেতৃত্বে আয়োজিত এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘প্রবাসী নতুন প্রজন্মই হোক আগামী শক্তি’।

গত ১৬ জুন নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ‘নবান্ন পার্টি সেন্টারে’ আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, বিশ্ববিখ্যাত নায়াগ্রা ফলসের এক বিলাসবহুল ভেন্যুতে আয়োজিত এই সম্মেলনে থাকবে সেমিনার, সিম্পোজিয়াম, নান্দনিক সাংস্কৃতিক আয়োজন এবং প্রবাসী তরুণদের নিয়ে বিশেষ কর্মসূচি।

ফোবানার একাংশের চেয়ারম্যান মোহাম্মদ শাহ নেওয়াজ বলেন, দলমতের উর্ধ্বে উঠে ফোবানার পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে প্রবাসীদের স্বার্থে কাজ করাই আমাদের লক্ষ্য। আমাদের ভুল–বোঝাবুঝির অবসান হয়েছে। গিয়াস আহমেদ বলেন, প্রবাসে স্বপ্ন পূরণের জন্য ঐক্যের বিকল্প নেই।

এ সময় জানানো হয়, ফোবানার আরও দুটি গ্রুপ (আটলান্টা ও মন্ট্রিয়ল) একই সময়ে সম্মেলনের ঘোষণা দিলেও তাদের সাথে যোগাযোগ ও ঐক্যের আলোচনা চলছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন খান,আলী ইমাম, ফাহাদ সোলায়মান, হাসানুজ্জামান হাসান, মইনুল হক চৌধুরী হেলাল, খন্দকার ফরহাদ, জুবায়ের দারা, সাহাবউদ্দিন সাগরসহ প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, এবারের সম্মেলনে মূলধারার রাজনীতিকদের অংশগ্রহণ নিশ্চিত করা, নতুন প্রজন্মের অংশগ্রহণ বাড়ানো এবং বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাকে অগ্রাধিকার দেয়া হবে।

সম্মেলনে প্রকাশিত হবে একটি বিশেষ স্মরণিকা। থাকবে বিজনেস লাঞ্চ, অভিজ্ঞতা বিনিময়, সাহিত্য-সংস্কৃতি বিষয়ক আলাপ, এবং তরুণ প্রজন্মের জন্য বিশেষ আয়োজন। আয়োজকরা আশা করছেন, এবারের ফোবানা হবে প্রবাসীদের ঐক্যের এক নতুন দৃষ্টান্ত।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস অব নর্থ আমেরিকা-ফোবানা ১৯৮৭ সালে যাত্রা শুরু করে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park