
গত ১১ জুন ২০২৫ তারিখে কিবরিয়া হাওলাদার তার পিতা নিখোঁজ হওয়ার বিষয়টি হরিণটানা থানায় জানালে, ২২ জুন পুলিশ কেডিএ ময়ূরী আবাসিকের একটি নির্জন স্থানে একটি লাশ উদ্ধার করে। লাশটি নিহত জাহিদুর হাওলাদার হিসেবে পরিবারের সদস্যরা সনাক্ত করেন।
পুলিশ তদন্তের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত পাঁচজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন সিরাজুল ইসলাম হৃদয়, বাপ্পী খান (রায়হান/চিতা), নাজমুল গাজী (লাদেন), ইকবাল গাজী ও আসাদুল মোল্লা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা ভিকটিমের ইজিবাইক ভাড়া নিয়ে নির্জন স্থানে প্রবেশ করে ইজিবাইক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ভিকটিম বাধা দেন। পরে ছুরিকাঘাতের মাধ্যমে তারা ঘটনাস্থলেই নিহত করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। হত্যাকাণ্ডে ব্যবহৃত ইজিবাইক ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলছেন, “আইনি ব্যবস্থা নেয়া হয়েছে এবং তদন্ত চলছে।”