1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় কেএমপি সদর দপ্তর ঘেরাও – অভিযুক্ত এসআই সুকান্ত দাসকে ছেড়ে দেওয়ায় ছাত্র-জনতার ক্ষোভ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনায় ছাত্র-জনতার তোপের মুখে পড়ে গণপিটুনির শিকার এসআই সুকান্ত কুমার দাসকে পুলিশে সোপর্দ করার পর ছেড়ে দেওয়ার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে শহর। এ ঘটনার প্রতিবাদে আজ দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সদর দপ্তর ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

জানা গেছে, গত ২৪ জুন বিকেলে খুলনার ইস্টার্নগেট এলাকায় স্থানীয়দের অভিযোগে এসআই সুকান্ত দাস সাধারণ মানুষের ওপর হামলা চালান। এতে উত্তেজিত জনতা তাকে ধরে মারধর করে খানজাহান আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করে। কিন্তু রাতেই তাকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে দুপুরে আন্দোলনকারীরা কেএমপি সদর দপ্তরের সামনে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা অবিলম্বে অভিযুক্ত পুলিশ সদস্যের বিচার দাবি করেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা বলেন, “জনগণের ওপর হামলা চালিয়ে দায়মুক্তি পাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

এনসিপি খুলনার এক নেতাও বলেন, “দোষী পুলিশ সদস্যের বিচার না হলে আন্দোলন আরও তীব্র হবে।” এ বিষয়ে কেএমপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park