
তেরখাদা প্রতিনিধি
তেরখাদা উপজেলা ছাত্রদল ও নর্থ খুলনা কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুন) তেরখাদা উপজেলা সদরে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে এইচএসসি পরীক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্যপরামর্শ প্রদান করা হয়।
ক্যাম্পটি আয়োজিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের পক্ষ থেকে। এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত সাড়া ফেলেছে এই উদ্যোগ।
মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহমেদ টগর, খুলনা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আমিন ও চৌধুরী আসাবুর রহমান, নর্থ খুলনা কলেজ ছাত্রদলের সভাপতি ঈশান মোল্যা ও সাধারণ সম্পাদক রাব্বি শেখ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্যাহ শেখ, তেরখাদা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিন সিকদার, ছাত্রনেতা মুত্তাকিন, শাওন, শুভ, রাকিব, সৌখিন, ইমরুল ইসলাম ও সাজ্জাদ হোসেন প্রমুখ।
ছাত্রদল নেতৃবৃন্দ জানান, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জনসেবামূলক কাজের মাধ্যমেই ছাত্রদল মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চায়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান। স্থানীয়রা ছাত্রদলের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং এধরনের কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।