1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সঙ্গে অধ্যাপক বি.এম নাগিব হোসেনের সৌজন্য সাক্ষাৎ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৩৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

চৌধুরী জুয়েল রানা স্টাফ রিপোর্টার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বর্ষীয়ান শিক্ষাবিদ, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও নড়াইল-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অধ্যাপক বি.এম নাগিব হোসেন। সোমবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি মহাসচিবের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে দেশের চলমান রাজনৈতিক সংকট, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে চলমান গণতান্ত্রিক আন্দোলনের রূপরেখা, জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে বিএনপির অবস্থান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় অধ্যাপক বি.এম নাগিব হোসেন বলেন, “এই দেশে আজ মতপ্রকাশের স্বাধীনতা বিপন্ন, রাষ্ট্রীয় কাঠামো দিন দিন একনায়কতান্ত্রিক রূপ নিচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধারে সুস্পষ্ট ও সাংগঠনিক রূপরেখা প্রণয়ন এখন সময়ের দাবি। আমি বিশ্বাস করি—বিএনপির নেতৃত্বেই এই আন্দোলনের বিজয় সম্ভব, কারণ এই দল জনগণের পক্ষে কথা বলে।”

তিনি আরও বলেন, “নড়াইলের জনমানুষ আজও প্রয়াত শ্রমিক নেতা বি.এম বাকির হোসেনের স্মৃতি হৃদয়ে ধারণ করে। তাঁর মৃত্যুর ১৫ বছর অতিক্রম হলেও এখনো বিচার হয়নি। আমি তাঁর পরিবারের সদস্য ও রাজনৈতিক উত্তরসূরি হিসেবে অঙ্গীকার করছি—এই হত্যাকাণ্ডের বিচার এবং তাঁর স্বপ্নের নড়াইল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজপথে সক্রিয় থাকবো।”

সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, “দেশ আজ গভীর রাজনৈতিক অন্ধকারে নিমজ্জিত। এই সংকট থেকে উত্তরণে প্রয়োজন দূরদর্শী নেতৃত্ব, চিন্তাশীল সমাজের সক্রিয় অংশগ্রহণ, এবং একবিংশ শতাব্দীর উপযোগী রাজনৈতিক চেতনা। অধ্যাপক নাগিব হোসেনের মতো ব্যক্তিত্বদের সম্পৃক্ততা বিএনপির আন্দোলনে নতুন শক্তি যোগাবে।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা গণতন্ত্রের পথে বিশ্বাসী। নৈতিকতা, আদর্শ ও চিন্তার জায়গা থেকে যে নেতৃত্ব উঠে এসেছে, তাদেরকে সঙ্গে নিয়েই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নেওয়া হবে। অধ্যাপক নাগিব হোসেনের মতো মেধাবী নেতৃত্ব বিএনপির জন্য একটি বড় সম্পদ।”

অধ্যাপক বি.এম নাগিব হোসেন এ সময় জানান, তিনি নড়াইল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। ইতোমধ্যে তিনি এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়, জনসংযোগ, প্রয়াত শ্রমিক নেতা বাকির হোসেন স্মরণসভা এবং শিক্ষাবিষয়ক বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশ নিচ্ছেন।

তিনি বলেন, “নড়াইলের মানুষ উন্নয়ন চায়—কিন্তু তা যেন হয় ন্যায়বিচার ও আদর্শের ভিত্তিতে। এই জনপদ আজও প্রয়াত শ্রমিক নেতা বাকির হোসেনের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাঁর অসমাপ্ত কাজ, এবং শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শ বাস্তবায়নই আমার রাজনৈতিক অঙ্গীকার।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park