
মো. শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জের প্রবীণ সাংবাদিক মো. শাহাবুদ্দিন সুজা তার ছোট কন্যা আয়েশার অসুস্থতার কথা জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
তিনি জানান, তার কন্যা আয়েশা গত ২৯ জুন থেকে গুরুতর অসুস্থ হয়ে ২৫০ শয্যা বিশিষ্ট গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। ৩০ জুন দুপুর ১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কন্যার অসুস্থতা নিয়ে বিস্তারিত কিছু না জানালেও তিনি সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করেছেন।
মো. শাহাবুদ্দিন সুজা বলেন, “এই মুহূর্তে গোপালগঞ্জবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত আমার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, ঘনিষ্ঠজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ, সবাই আমার ছোট কন্যা আয়েশার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।”
এদিকে সাংবাদিক মহলে এ খবরে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়েশার সুস্থতা কামনা করে স্ট্যাটাস দিয়েছেন। সাংবাদিক শাহাবুদ্দিন সুজার পরিবারের পক্ষ থেকেও সবার দোয়া কামনা করা হয়েছে।