
জেনিভা প্রিয়ানা, বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাহিরদিয়া পুলিশ ক্যাম্পের একটি টিম
২ জুলাই (বুধবার) রাত ৯টা ১০ মিনিটে উপজেলার মানসা এলাকার সুমন মডেলের বাড়ির সামনে থেকে আলী মোল্লাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাহিরদিয়া পুলিশ ক্যাম্পের এসআই অহিদুল হক। সঙ্গে ছিলেন এএসআই মিহির কুমার মণ্ডল, কনস্টেবল একরামুল হোসেন ও শামীম মণ্ডল।
গ্রেফতারকৃত আলী মোল্লা বাগেরহাটের রূপসা উপজেলার ঘাটভোগ গ্রামের রাজ্জাক মোল্লার পুত্র।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আ. রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ আলী মোল্লাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে।”
“মাদক নির্মূলে বাগেরহাট জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকবিরোধী কার্যক্রম চলমান থাকবে।”