1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটের মংলায় কৃষ্ণচূড়া রোপনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি 

লোনা পানি আর ধূসর মাটির উপকূল পেতে চলেছে সবুজের ছোঁয়া। প্রাকৃতিক দুর্যোগের সাথে টেকসই লড়াইয়ে নব দিগন্ত যুক্ত করতে চলেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। চলতি বছরেই লাগানো হবে প্রায় দুই হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা।

বৃহস্পতিবার (৩ জুলাই) কৃষ্ণচূড়া রোপণের মাধ্যমে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান। তার সাথে ফুলের চারা রোপণ করেন বন্দরের সদস্য (অর্থ) ও পরিচালক (প্রশাসন) ।

বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান এদিন বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই পরিকল্পিত বনায়নের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে বন্দরের বৃক্ষরোপন কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান বলেন, “মোংলা বন্দর উপকূলীয় এলাকায় অবস্থিত হওয়ায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি সবসময় থেকেই যায়। এমন প্রেক্ষাপটে গাছ পরিবেশ রক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় প্রাকৃতিক ঢাল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

এই অনুষ্ঠানে বন্দরের পরিচালক (বোর্ড), হারবার মাস্টার, প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা, প্রধান প্রকৌশলী (যান্ত্রিক ও তড়িৎ), প্রধান হাইড্রোগ্রাফার, পরিচালক (ট্রাফিক), প্রধান নিরাপত্তা কর্মকর্তা, প্রধান নিরীক্ষা কর্মকর্তা, প্রধান চিকিৎসা কর্মকর্তা এবং অন্যান্য বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও বন্দরের সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোংলা সমুদ্রের তীরবর্তী এলাকা এবং যার কারণে লবণের অত্যাধিক্য বেশি। প্রতিনিয়ত এই উপকূলীয় অঞ্চলে সবুজ গাছপালার পরিমাণ কমছে । নতুন করে এই লাগানো গাছ ছায়া আর অক্সিজেন জোগান দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park