1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদায় মহিলা দলের কর্মীসভায় বিএনপিকে ক্ষমতায় আনতে তৃণমূলে সক্রিয় হওয়ার আহ্বান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি:

আজ ৫ জুলাই (শুক্রবার) বিকেল ৩টায় খুলনার তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়ন শাখা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শিক্ষক সমিতির হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি কোহিনুর বেগম।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু। তিনি বলেন, “বিএনপি জনগণের দল। দলটি ক্ষমতায় এলে দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হয়। তাই তৃণমূল পর্যায়ে এখন থেকেই সক্রিয় হয়ে বিএনপিকে বিজয়ী করতে কাজ করতে হবে।”

উদ্বোধকের দায়িত্ব পালন করেন জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শাহানাজ ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সেতারা সুলতানা।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সজল, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা মহিলা দলের সহ-সভাপতি রেহানা ইসলাম ও পলি আক্তার, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক কাজী জাহেদা এবং উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মোল্যা মাহবুবুর রহমান, মো. ইকরাম হোসেন জমাদ্দার, মো. সাজ্জাদ হোসেন নান্টা ও শরীফ নাঈমুল হক। সভাটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা বেগম।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মো. মিল্টন হোসেন মুন্সী, মো. জামাল বিশ্বাস, বারাসাত ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক মো. মোবাশ্বের আলম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সোহাগ মুন্সী।

সভায় বারাসাত ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে আগত মহিলা নেত্রী ও কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বক্তারা আগাম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের লক্ষ্যে তৃণমূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park