1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ঐতিহ্যবাহী যোগানিয়া বাজারে গণসংযোগ করলেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী ওবায়দুল্লাহ কায়সার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী জননেতা মাওলানা ওবায়দুল্লাহ কায়সার কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী যোগানিয়া বাজারে গণসংযোগ ও পথসভা করেছেন।

রবিবার দুপুরে যোগানিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও দলীয় প্রচারপত্র বিতরণের পর তিনি বাজারে এক সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে তিনি একটি মিছিলের নেতৃত্ব দেন।

মিছিলটি যোগানিয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের দক্ষিণপ্রান্তে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় জামায়াত নেতাকর্মী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।

মাওলানা ওবায়দুল্লাহ কায়সার বলেন, “এলাকার উন্নয়ন, ন্যায়ের পক্ষে অবস্থান এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আমি সংসদ নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশের স্বার্থে কাজ করাই আমার অঙ্গীকার।”

স্থানীয় নেতৃবৃন্দ জানান, মাওলানা কায়সার একজন সৎ, ধার্মিক ও জনদরদী রাজনীতিক হিসেবে এলাকায় সুপরিচিত। তাঁর নেতৃত্বে যোগানিয়া ইউনিয়নের জনগণ একটি কার্যকর ও কল্যাণমুখী প্রতিনিধিত্ব আশা করছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park