1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি। 

গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ১৯ পিচ ইয়াবা ও ১০৫ গ্রাম গাঁজাসহ মোঃ রেজাউল(৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

গতকাল (রবিবার,০৬ জুলাই) রাত ১০ টার সময় এসআই জনির নেতৃত্বে উপজেলার মহেশপুর ইউনিয়নে দোলাগ্রাম নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক রেজাউল শেখ উপজেলার মহেশপুর ইউনিয়নের দোলাগ্রামের মৃত আওয়াল শেখের ছেলে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ঐ এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩৫ গ্রাম গাঁজাসহ রেজাউলকে হাতেনাতে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। একই সঙ্গে যুব সমাজ রক্ষায় এবং মাদকের বিস্তার রোধে কাশিয়ানী থানা এলাকায় মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park