
মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।
নড়াইলের লোহাগড়া উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা দলীয় প্যাড ও প্রত্যায়ন দিয়ে আওয়ামী লীগের নেতাদের জামিনের জন্য মরিয়া হয়ে উঠেছে।
১৩ জুলাই রবিবার নড়াইল জেলা জর্জ কোটে গেলে এসকল চিত্র সাংবাদিকদের ক্যামেরায় ফুটে উঠে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর নড়াইলে আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে মামলা রজু হলে আসামিরা পলাতক থেকে মহামান্য হাইকোর্ট থেকে বিভিন্ন মেয়াদে জামিন নেন।জামিনের তারিখ শেষ হলে নড়াইল জর্জ আদালতে হাজিরা দিতে গেলে তখন সাংবাদিকদের ক্যামেরায় বিএনপির দেওয়া প্রত্যায়ন পত্র ধরা পড়ে ।
সুত্রে জানা গেছে লোহাগড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মোঃ আনিছুর রহমানকে প্রত্যায়ন পত্র প্রদান করেন লোহাগড়া উপজেলা কৃষক দলের আহব্বায়ক মুন্সি খায়রুজ্জামান আলম,সাবেক কাউন্সিলর বিশ্বনাথ দাশ ভুন্ডুলকে বিএনপির প্যাডে প্রত্যায়ন প্রদান করেছেন লোহাগড়া পৌর বিএনপির প্রভাবশালী নেতা,যা ধরাছোয়ার বাইরে।লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদকে বিএনপির প্যাড ও প্রত্যায়ন দিয়েছেন লোহাগড়া উপজেলা বিএনপির সহ সাধারন সম্পাদক বিশ্বাস মঞ্জুরুল হক রন্জু।
বিএনপির একটি মহল বলছে টাকার বিনিময়ে এসকল প্রত্যায়ন পত্র দেওয়া হয়েছে বলে আমাদের ধারনা। এনিয়ে স্থানীয় বিএনপির মধ্যে তোরপাড় সৃষ্টি হয়েছে। এবিষয়ে সনদ প্রদানকারীরা তাদের নামে আনিত অভিযোগ অস্বীকার করেছেন। এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।
এবিষয়ে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু বলেন বিষয়টি আমরা খোঁজখবর নিয়ে দেখছি,এরকম কিছু হলে ঘটলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে হবে।
এঘটনায় নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন এমন কোন ঘটনা ঘটলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। কোন প্রকার ছাড় দেওয়া হবে না।