1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসনে নেট-পাটা ও জাল উচ্ছেদ অভিযান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

খুলনার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন নদ-নদীতে পানির স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ নেট-পাটা ও নিষিদ্ধ জাল অপসারণে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৬ জুলাই) বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিনের সার্বিক তত্ত্বাবধানে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান রিগানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সহায়তা করেন আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন, বয়শিং ইউনিয়নের ভূমি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, সহকারী মৎস্য কর্মকর্তা মো. সোহেল জিল্লুর রহমান, ডুমুরিয়া থানার এসআই ও পুলিশ সদস্যরা।

অভিযানে ঘ্যাংরাইল নদীর বিভিন্ন অংশে অবৈধভাবে স্থাপিত ৩০টি নেট-পাটা উচ্ছেদ করা হয়। এ সময় ২৫টি চায়না দুয়ারী জাল, ২ হাজার মিটার কারেন্ট জাল, ১০টি দুহোড় ও একটি বেহুন্দি জাল জব্দ করা হয়। পরে এসব জাল ও সরঞ্জামাদি পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।

অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের টেকনিক্যাল অফিসার প্রণব কুমার দাস, আশিকুর রহমান ও ক্ষেত্র সহকারী কে এম মহসিন আলম।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান রিগান বলেন, “জলাবদ্ধতা নিরসনে অবৈধ জাল ও নেট-পাটা অপসারণ অত্যন্ত জরুরি। এগুলো শুধু পানি চলাচলের প্রতিবন্ধকতাই সৃষ্টি করে না, বরং মাছের প্রজনন ব্যাহত করে ও পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলে।”

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবৈধভাবে মৎস্য আহরণ ও পানি প্রবাহে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, কৃষি, মৎস্য ও পরিবেশ রক্ষার স্বার্থে নদী-খাল অবমুক্ত রাখার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত অভিযান অব্যাহত রাখা হবে। জনস্বার্থে প্রশাসন ও মৎস্য বিভাগ একযোগে কাজ করে যাবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park