1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সাতক্ষীরায় প্রতীকী ম্যারাথন ২০২৫: ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালনে জেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সাতক্ষীরা প্রতিনিধি

ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই ২০২৫) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয় এ প্রতীকী ম্যারাথনের আনুষ্ঠানিকতা।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এবং সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ম্যারাথনের উদ্বোধন ঘোষণা করেন। উৎসবমুখর পরিবেশে ম্যারাথনটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের খুলনা রোড মোড়, নারিকেলতলা মোড়সহ প্রধান প্রধান সড়ক ঘুরে সাতক্ষীরা স্টেডিয়াম সংলগ্ন টেনিস গ্রাউন্ডে গিয়ে শেষ হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ সুপার অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, “এই প্রতীকী ম্যারাথন তরুণ সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে এবং জাতীয় চেতনায় উদ্দীপিত করে একটি উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের পথ রচনা করবে।” অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। জেলা প্রশাসনের এ আয়োজনকে ঘিরে শহরজুড়ে দেখা যায় উৎসবমুখর পরিবেশ ও গণসচেতনতার জোয়ার।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park