1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় নাশকতা মামলায় দিঘলিয়া ইউনিয়ন যুবলীগ নেতা উকিল মোল্লা আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার, মোঃ আজিজুর বিশ্বাস

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. উকিল মোল্লাকে নাশকতা মামলায় আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাকে লুটিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত উকিল মোল্লার বিরুদ্ধে থানায় নাশকতা, হত্যা ও বিভিন্ন অপরাধে মোট ছয়টি মামলা রয়েছে। আটক করার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উকিল মোল্লা দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময় তিনি স্থানীয় যুবলীগ নেতা সাগর শেখ এবং ইউনিয়ন পরিষদ সদস্য ফিরোজের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। গ্রামবাসীর একাংশের দাবি, তাদের ছত্রছায়ায় থেকে উকিল এলাকায় নানা অপরাধে জড়িত ছিলেন। অনেকে ভয়ভীতির কারণে মুখ খুলতে সাহস পাননি বলেও অভিযোগ করেন।

এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, অবশেষে উকিল মোল্লার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ হয়েছে, যা সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিয়েছে। তবে তার গ্রেপ্তারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেছে স্থানীয় আওয়ামী লীগের একটি পক্ষ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park