
স্টাফ রিপোর্টার:
আজ ২০ জুলাই, গোপালগঞ্জের উদীয়মান সাহসী সাংবাদিক মো. শিহাব উদ্দিন মোল্লার ৪১তম জন্মদিন। ১৯৮৫ সালের এই দিনে তিনি গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ এলাকার পৈতৃক বাড়িতে জন্মগ্রহণ করেন।
তার পিতা প্রয়াত আলহাজ মো. আফতাব উদ্দিন মোল্লা ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। পিতার নীতিবোধ ও সৎ প্রশাসনিক জীবন থেকে অনুপ্রাণিত হয়ে শিহাব উদ্দিনও বেছে নেন অন্যায়ের বিরুদ্ধে কলমযুদ্ধের পথ—সাংবাদিকতা।
বর্তমানে তিনি স্থানীয় দৈনিক ভোরের বাণী-এর ভ্রাম্যমাণ প্রতিনিধি, জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন-এর গোপালগঞ্জ জেলা প্রতিনিধি, সাপ্তাহিক সুপ্রভাত ঢাকা-র প্রতিনিধি হিসেবে কাজ করছেন। পাশাপাশি একাধিক অনলাইন গণমাধ্যমেও তিনি নিয়মিত রিপোর্ট প্রকাশ করে চলেছেন।
শিহাব উদ্দিন মোল্লা সাংবাদিকতায় নিজেকে প্রমাণ করেছেন একজন নির্ভীক, সৎ ও অনুসন্ধানী প্রতিবেদক হিসেবে। তিনি দুর্নীতি, অনিয়ম, অপরাধ ও প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে সরব থেকেছেন বরাবরই। সত্য অনুসন্ধানে ঝুঁকি নিতে কখনো দ্বিধা করেননি। একজন প্রতিবাদী, নিরপেক্ষ ও দৃঢ়চেতা সাংবাদিক হিসেবে তিনি জেলার গণমাধ্যম অঙ্গনে সুপরিচিত।
জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি জুবায়ের হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমএসইউ) গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি এ. জেড. আমিনুজ্জামান রিপনসহ সহকর্মী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা। সাংবাদিক মো. শিহাব উদ্দিন মোল্লার জন্মদিনে আমরা তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সাংবাদিকতা জীবনে আরও সাফল্য কামনা করছি।