1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

উত্তরার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর-এর শোক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ নাসির উদ্দীন, খুলনা

সোমবার (২১ জুলাই ২০২৫) রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন মাঠে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (F-7 BGI) বিধ্বস্ত হয়ে এক হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। এতে বিমান কর্মকর্তাসহ একাধিক নিহত ও শিক্ষার্থীসহ বহু মানুষ আহত হন বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে।

এ মর্মান্তিক ঘটনার পর ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এক বিবৃতিতে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন।

নেতৃবৃন্দ বলেন,আমরা গভীর দুঃখের সঙ্গে উত্তরা মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়ে একাধিক ব্যক্তির শাহাদাত ও বহু কোমলমতি শিক্ষার্থীর আহত হওয়ার খবর জানতে পেরেছি। আমরা শহীদদের মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা ও পরিবারগুলোর জন্য ধৈর্যের দোয়া করছি।

নেতৃদ্বয় আরও জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতৃত্বে একটি প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক টিম তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছে। এছাড়া আহতদের রক্তের চাহিদা পূরণে ইশা ব্লাড ব্যাংক প্রস্তুত রয়েছে। বিপদের এই মুহূর্তে মানবিক দায়িত্ববোধ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতার মনোভাব নিয়ে মাঠে আছি এবং ভবিষ্যতেও পাশে থাকব ইনশাআল্লাহ।

নেতৃবৃন্দ সরকারের কাছে জোর দাবি জানান, যেন এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে, সে লক্ষ্যে দ্রুত কার্যকর নীতিমালা বাস্তবায়ন করতে হবে। এই দুর্ঘটনা জনাকীর্ণ মহানগরের ওপর দিয়ে সামরিক প্রশিক্ষণ উড্ডয়নের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

তারা বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের সামনে একটি বড় প্রশ্ন -জণবহুল রাজধানীর আকাশে সামরিক প্রশিক্ষণ উড্ডয়ন কতটা নিরাপদ? উন্নত বিশ্বে যেমন যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA), যুক্তরাজ্যের CAA বা জাপানের MLIT -জনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের সামরিক ফ্লাইট নিষিদ্ধ বা কঠোরভাবে নিয়ন্ত্রিত। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে এর বিকল্প খোলা ও নির্জন প্রশিক্ষণ এলাকা নির্ধারণ করা এখন সময়ের দাবি। নেতৃবৃন্দ অনতিবিলম্বে রাজধানীর আকাশ থেকে সামরিক প্রশিক্ষণ উড্ডয়ন বন্ধ ও নিরাপদ আকাশসীমা নির্ধারণের দাবি জানান।

বিবৃতি দাতারা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ ইমরান হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, দপ্তর সম্পাদক মেহেদী হাসান সৈকত, অর্থ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, প্রশিক্ষণ সম্পাদক মুফতি এছাহাক ফরিদী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস গাজী সুমন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার প্রমুখ নেতৃবৃন্দ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park