1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সচেতনতায় ব্র্যাকের দুইদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি:

খুলনার তেরখাদা উপজেলায় জলবায়ু পরিবর্তনের প্রভাব ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্পের অধীনে ‘জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প’-এর আওতায় দুইদিনব্যাপী এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি ২১ ও ২২ জুলাই তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয়।

২২ জুলাই দুপুর ১২টায় অনুষ্ঠিত সমাপনী দিনের কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুরুন্নবী তুহিন এবং সঞ্চালনা করেন ডেন্টাল সার্জন মো. জাহিদুল ইসলাম।

কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা এবং তেরখাদা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আব্দুল মান্নান।

আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. পার্থ প্রতীম দেবনাথ, তেরখাদা সরকারি কলেজের সহকারী অধ্যাপক কে এম আলী এহসান, তেরখাদা প্রেসক্লাব সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, ব্র্যাক যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার মুক্তা ইসলাম, ব্র্যাকের ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড হেলথ অফিসার (খুলনা) মো. আকাশ মাহামুদ হৃদয়, প্রেসক্লাব সহ-সভাপতি মো. রবিউল ইসলাম প্রমুখ।

দুইদিনব্যাপী কর্মশালায় উপজেলার ৬টি ইউনিয়নের মোট ৫৪ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা কার্যক্রম জোরদারে অংশগ্রহণকারীদের কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর ও ব্র্যাকের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়, যা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park